হেমন্তকাল
- নূরনবী সোহাগ

হিম কুয়াশার চাদর গায়ে
হেমন্তকাল আসে
বিন্দু বিন্দু শিশির জমে
পথের নরম ঘাসে
পাকা ধানের ভরা মাঠে
ফিঙে, চড়ুই নাচে
লজ্জা পেয়ে ধানগুলো সব
হাওয়ার সাথে হাসে
কৃষাণীদের ঘরে সুখের
কি আনন্দধারা
হেমন্তকাল বাংলায় এসে
ফেলে দিলো সাড়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।